বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির এমপি অধ্যাপক মাসুদা মারা গেছেন

জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাসুদা নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মাসুদা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আইনপ্রণেতা হিসেবে সংসদে বসেন।

তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

সোমবার আছরের নামাজের পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মাসুদা রশিদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে দলীয় সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘মাসুদা এম রশিদ চৌধুরী এমপি একজন ভালো মানুষ ছিলেন। তিনি অন্তত সৎ আদর্শবান বিনয়ী সদালাপী নেত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরনীয় ক্ষতি হলো।

পৃথক বার্তায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গা শোকপ্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতীয় পার্টির এমপি অধ্যাপক মাসুদা মারা গেছেন

প্রকাশিত সময় : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১