রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখপুত্র গ্রেপ্তারের নায়ক সমীরের স্ত্রীর কিছু অজানা তথ্য

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়। তার সঙ্গে আলোচানায় এসেছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী ক্রান্তি রেডকরও।

আরিয়ানকে গ্রেপ্তার করতে যাত্রীর ছদ্মবেশে প্রমোদতরীতে উঠেছিলেন সমীর। তার পরই হাতেনাতে ধরে ফেলেন আরিয়ানসহ আরও অনেককে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া সবকিছুরই ‘নায়ক’ সমীর।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সমীরের স্ত্রী একজন অভিনেত্রী। বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত ‘গঙ্গাজল’ ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মরাঠি চলচ্চিত্র জগতে এক জন জনপ্রিয় অভিনেতা।

২০১৭ সালে বিয়ে হয় তাদের। মুম্বাইয়ে থাকেন দুইজন। একাধিক মারাঠি ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি। পাশাপাশি টিভি ধারাবাহিক এবং থিয়েটারেও কাজ করছেন।

ক্রান্তির বড় হওয়া মুম্বাইয়েই। প্রথমে কার্ডিনাল গ্রেসিয়াস হাই স্কুল থেকে পড়াশোনা তার পর রামনায়ারণ রুইয়া কলেজ থেকে স্নাতক শেষ করেন তিনি।

ছোট থেকেই লক্ষ্য স্থির করে ফেলেছিলেন ক্রান্তি। তাই কলেজ পাশ করার পরই উচ্চশিক্ষার পেছনে না ছুটে অভিনয়ে অডিশন দিতে শুরু করেন। ২০০০ সালে অঙ্কুশ চৌধুরীর বিপরীতে একটি মারাঠি ছবিতে সুযোগ পান তিনি।

প্রথম ছবি থেকে দর্শকেরা তাকে পছন্দ করতে শুরু করেছিলেন। খুব কম সময়ের মধ্যেই অজয় দেবগণের বলিউড ছবি ‘গঙ্গাজল’-এ সুযোগ পেয়ে যান।

২০১৫ সালে ‘কাকন’ নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। পরিচালকের ভূমিকাতেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন। নেটমাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় ক্রান্তি। তার ইনস্টাগ্রাম-এ তিন লাখেরও বেশি অনুসারী রয়েছেন। সমীর এবং ক্রান্তির দুই যমজ কন্যা সন্তান।

ক্রান্তি যতটাই হাসিখুশি স্বভাবের, সমীর ততটাই গম্ভীর। সচরাচর সমীরকে হাসতে দেখা যায় না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বারবারই ক্রান্তি একে অপরের ছবি শেয়া করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহরুখপুত্র গ্রেপ্তারের নায়ক সমীরের স্ত্রীর কিছু অজানা তথ্য

প্রকাশিত সময় : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১