তবে সিনেমাটির কাজ আর শুরু হচ্ছিল না। অবশেষে খবর এলো, এই সেপ্টেম্বরেই নাকি শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং।
এই গানের শুটিং শেষেই বানসালির প্রডাকশন টিম কাজে লেগে পড়বে মধুবালার বায়োপিকের সেট নির্মাণে। সেই একই লোকেশনেই হবে সেট। ঘনিষ্ঠ সূত্রের খবর, সেপ্টেম্বরেই সব প্রস্তুতি গুছিয়ে শুটিং শুরু করবেন নির্মাতারা।
এই সিনেমায় মধুবালার ভূমিকায় থাকছেন সারা অর্জুন। যিনি কিছুদিন আগে ‘ধুরন্ধর’ দিয়ে বিপুল পরিচিতি পেয়েছেন। সূত্রের ভাষ্য, ‘সারা অর্জুন ব্যস্ত রয়েছেন মধুবালার চরিত্রটির প্রস্তুতিতে। মধুবালার আচরণ, জীবন, অভিনয় নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছেন অভিনেত্রী।’
এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ প্রায় শেষের পথে। এতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।
এটিও বলিউডের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা। আগামী বছরের ২১ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 




















