রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউডের আদলে জায়েদ খানের ‘শিকারি’

ঢালিউড অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন ভিন্নধর্মী আয়োজনে নির্মিত একটি নতুন মিউজিক ভিডিও নিয়ে। ‘শিকারি’ শিরোনামের গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন মনোরম লোকেশনে। বড় বাজেটের সিনেমাটিক আবহে নির্মিত ভিডিওটিতে স্পোর্টসকার, মোটরসাইকেল এবং দেশি-বিদেশি মডেলদের উপস্থিতি রাখা হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ‘শিকারি’ মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ একাধিক লোকেশনে শুটিংয়ের পাশাপাশি ভিডিওটির দৃশ্যায়নে ব্যবহার করা হয়েছে বেশ কিছু স্পোর্টসকার ও মোটরসাইকেল। ভিডিওতে জায়েদ খানের সঙ্গে অংশ নিয়েছেন সাতজন মডেল।

মডেলদের মধ্যে বাংলাদেশের ইয়াসমিনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা রয়েছেন।

ভিডিওটির আয়োজনকে প্রচলিত মিউজিক ভিডিওর তুলনায় আলাদা বলে দাবি করেছেন জায়েদ খান। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাণের ধাঁচ অনুসরণ করে ভিডিওটির দৃশ্যায়নে সিনেমাটিক উপস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘হলিউডের স্টাইলে কাজ করার ইচ্ছা অনেক দিনের। যুক্তরাষ্ট্রে থাকার কারণে এবার সেই সুযোগ পেয়েছি। ভিডিওটিতে নিজের মতো করে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। দর্শক ভিডিওটি দেখলে কাজটির আলাদা আয়োজন ও উপস্থাপনা বুঝতে পারবেন।’

‘শিকারি’র শুটিং নিয়ে অভিনেতা আরও বলেন, একটি চলচ্চিত্রের গানের দৃশ্য ধারণের ক্ষেত্রেও সাধারণত এত বেশি সময় ও আয়োজন করা সম্ভব হয় না। কিন্তু এই মিউজিক ভিডিওতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে সময় নিয়ে কাজ করা হয়েছে। ভিডিওতে স্পোর্টসকার, মোটরসাইকেলসহ নানা ধরনের আয়োজন রাখা হয়েছে বলেও জানান তিনি।

মিউজিক ভিডিওটিতে জায়েদ খানের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। প্রকাশের আগে থেকেই নিজের ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটির প্রচারণা চালাচ্ছেন এই অভিনেতা। তার প্রত্যাশা, বাংলাদেশি দর্শকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ‘শিকারি’ উপভোগ করবেন।

‘শিকারি’ গানে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর।

লুডু মিউজিকের ইউটিউব চ্যানেলকে কেন্দ্র করে গানটির প্রকাশনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক লোকেশন, সিনেমাটিক দৃশ্যায়ন এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ‘শিকারি’ প্রকাশের পর দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হলিউডের আদলে জায়েদ খানের ‘শিকারি’

প্রকাশিত সময় : ১১:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬