রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভায়েকানোর বিপক্ষেও হারল বার্সেলোনা

চাপ বাড়ল রোনাল্ড কোম্যানের ওপর। লা লিগায় এবার রায়ো ভায়েকানোর বিপক্ষেও হেরে গেলে বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে বুধবার ১-০ গোলে হেরেছে বার্সা। রাদামেল ফালকাও ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে দেন ভায়েকানোকে। সেই লিড ধরে রেখেই জয় তুলে নেয় দলটি।

৭২ মিনিটে মেমফিস ডিপাই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে বার্সা সমতায় ফিরতে পারেনি। মাঠ ছাড়তে হয় পয়েন্ট শূন্যভাবে।

রবিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এদিনের হারে টেবিলে নয় নম্বরে অবস্থান দলটির। শীর্ষে থাকা সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা।

১৯৮৭ সালের সেপ্টেম্বরের পর বার্সেলোনা টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে কোনো গোল করতে না পেরে হার মানল।

সব প্রতিযোগিতা মিলে মৌসুমে বার্সেলোনার এটি পঞ্চম হার। অন্যদিকে ভায়েকানো মৌসুমে তাদের পাঁচটি হোম ম্যাচের সবকটিতেই জয় পেল। সুবাদে টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে দলটি।

এ ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বার্সেলোনার শুরু একাদশে খেলতে নেমেছিলেন সার্জিও আগুয়েরো। চোটের কারণে ছিলেন না ফ্রেংকি ডি ইয়ং ও আনসু ফাতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভায়েকানোর বিপক্ষেও হারল বার্সেলোনা

প্রকাশিত সময় : ০৯:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১