বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে হুইস্কি খেলেন শ্রাবন্তী, প্রচারণাও করলেন

সিনেমার দৃশ্যে অনেক তারকাকে মাদক নিতে দেখা যায়। গল্পের প্রয়োজনে মদের গ্লাস হাতে নিয়ে আয়েশ করে পান করেন তারা। তবে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বাস্তব জীবনেই সবার সামনে হুইস্কি খেলেন। সেই সঙ্গে এর প্রচারণাও করলেন।
সোমবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানে তিনি ম্যাকডওয়েলস ব্যান্ডের হুইস্কির গুণকীর্তন করেন। ভিডিওর শেষ অংশে, তিনি নিজেও সেটা পান করেন।

ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তী তার মেকআপ আর্টিস্টের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। কথা শেষে তাকে হুইস্কি খাওয়ার আমন্ত্রণ জানিয়ে বাসায় আসতে বলেন। এরপর শ্রাবন্তী বলেন, ‘ও হচ্ছে আমার স্টাইলিস্ট। না, না, আমার আসল বন্ধু। ও আমার জীবন সহজ করে দেয়। ও-ই একমাত্র, যে আমার প্রত্যেকটি চরিত্রে প্রত্যেকটি লুক নিজের হাতের জাদুতে পারফেক্ট করে তোলে। একেই বলে না আসল বন্ধু?’
এরপর ওই হুইস্কির মান ও গুণের বর্ণনা দেন শ্রাবন্তী। কেবল ভিডিওতে নয়, ক্যাপশনেও লম্বা একটি বর্ণনা দিয়েছেন অভিনেত্রী। তার এই ভিডিওর নিচে অনুসারীরা ইতিবাচক-নেতিবাচক নানা ধরণের মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘লকডাউন’ সিনেমায়। অভিমন্যু মুখার্জি পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন আদৃত রায়, ওম সাহানি ও সোহম চক্রবর্তী প্রমুখ। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘কাবেরী অন্তর্ধান’, ‘খেলাঘর’, ‘ধাপ্পা’ ও ‘অচেনা উত্তম’। এছাড়া বাংলাদেশে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমার সঙ্গেও যুক্ত আছেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকাশ্যে হুইস্কি খেলেন শ্রাবন্তী, প্রচারণাও করলেন

প্রকাশিত সময় : ১১:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১