বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পরিকল্পনা জানালেন রাকুল

জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।ডুবে ডুবে জল খাওয়ার পর কিছুদিন আগে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন রাকুল। গত ১০ অক্টোবর এই অভিনেত্রীর জন্মদিনে বিষয়টি প্রকাশ করেন তারা।সম্প্রতি বিয়ের পকিল্পনা জানতে চাইলে রাকুল বলেন, ‘একটি খুবই ঘরোয়াভাবে হবে। একশ জনের মতো ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় স্বজন থাকবেন। অবশ্যই কোনো দ্বীপে ডেস্টিনেশন বিয়ে হবে।এর আগে রাকুলের জন্মদিনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই অভিনেত্রীর হাত ধরা একটি ছবি পোস্ট করেন জ্যাকি

ভাগনানি। ক্যাপশনে লেখেন, ‘তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না, তোমাকে ছাড়া সুস্বাদু খাবারেও কোনো মজা পাই না। সবচেয়ে সুন্দর মনের অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার কাছে পৃথিবীর সবকিছু। দিনটা তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতো সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’অন্যদিকে রাকুলও একই ছবি পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি আমার এই বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাধাহীনভাবে হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরো স্মৃতি তৈরি করব।রাকুল অভিনীত সর্বশেষ সিনেমা ‘কোন্দা পোলাম’। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘মে ডে’ আয়ালান ‘অ্যাটাক ‘থ্যাংক গড ‘ডক্টর জি ছাত্রিওয়ালি ইন্ডিয়ান-টু’ সিনেমায় দেখা যাবে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ের পরিকল্পনা জানালেন রাকুল

প্রকাশিত সময় : ০৩:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১