মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু, চালক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাওয়ারকুমারজানি এলাকা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক চালককে আটক করেছে পুলিশ।
নিহত উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আ. আলীর ছেলে লাসিম (১২)। সে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।

জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশে রাস্তা পারাপার হচ্ছিল ওই কিশোর। পথিমধ্যে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পুলিশে দেয়ার পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালককে আটক ও ট্রাক জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

মির্জাপুরে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু, চালক আটক

প্রকাশিত সময় : ০৯:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২