বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা ক্রিকেট বোর্ড: রানাতুঙ্গা

কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনে পরবর্তী শ্রীলঙ্কা ক্রিকেটের অবস্থা খুবই করুণ। ব্যক্তিগতভাবে কয়েকজন পারফর্মার এলেও দলগতভাবে তারা ভালো খেলতে পারছে না। আর লঙ্কানদের এই ব্যর্থতার জন্য দেশের ক্রিকেট বোর্ডের দিকেই আঙুল তুললেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা।

১৯৯৬ বিশ্বকাপে লঙ্কানদের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে শিরোপা এনে দেওয়া রানাতুঙ্গা জানান, দুর্নীতিতে ভরে গেছে বোর্ড। ক্রিকেটার তুলে আনার দিকে কেউ নজর দিচ্ছে না।

এ বিষয়ে রানাতুঙ্গা বলেন, ‘দেশের ক্রিকেটে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার প্রধান কারণ হল অব্যবস্থা ও অপেশাদারিত্ব। দেশের সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত সংস্থা এই ক্রিকেট বোর্ড। ক্রিকেট চালানোর মতো দক্ষ প্রশাসক নেই। সরকারের থেকেও ক্রিকেট বোর্ডের পরিস্থিতি খারাপ।’

তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কায় ভালো মানের ক্রিকেটারের অভাব নেই। অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। কিন্তু তাদের দিকে ঠিক মতো নজর দেওয়া হচ্ছে না। এটা খুব বড় সমস্যা। সদস্যদের ঘুষ দিয়ে ভোট দেওয়ানো হচ্ছে। আগেও এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এখনও তাই হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীলঙ্কার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা ক্রিকেট বোর্ড: রানাতুঙ্গা

প্রকাশিত সময় : ১০:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২