বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে চলতি সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

গোতাবায়া বলেন, বেশিরভাগ সাংসদ ও জনগণের বিশ্বাস রয়েছে, এমন একজনকেই প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হবে।

রাজাপাকসে বলেন, নতুন একটি সাংবিধানিক পরিবর্তন আনা হবে, যা ১৯তম সংশোধনীর ধারাগুলোকে আরও শক্তিশালী করবে।

গোতাবায়া জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ দেশকে স্থিতিশীল করার জন্য পরিকল্পনা তুলে ধরবে। কেউ কেউ নির্বাহী প্রেসিডেন্সি বাতিল চেয়েছেন। সব অংশীদারদের সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করবেন।

শ্রীলঙ্কা একটি গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে গোতাবায়া রাষ্ট্রযন্ত্রকে সচল রাখতে জনগণের সমর্থন কামনা করেন। যারা সহিংসতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রেসিডেন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে শ্রীলঙ্কা

প্রকাশিত সময় : ১১:১৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২