শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডনবাস নরক হয়ে উঠেছে: জেলেনস্কি

রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় উপত্যকা ডনবাস নরকে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাতে এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ বাহিনী ডনবাস শিল্পাঞ্চল পুরোপুরি ধ্বংস করেছে। কাণ্ডজ্ঞানহীনভাবে বোমা হামলা করা হচ্ছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার কাণ্ডজ্ঞানহীন হামলায় সেভারোদনেস্ক এলাকায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে একদিকে যেমন মানুষের প্রাণ যাচ্ছে, অন্যদিকে বিশ্বব্যাপী খাদ্যপণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সরবরাহ সংকটে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডনবাস নরক হয়ে উঠেছে: জেলেনস্কি

প্রকাশিত সময় : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২