বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯ জুলাই আমিরাতে ইদুল আজহা

ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এ বছর ইদুল আজহার প্রথম দিন হতে পারে ৯ জুলাই। যদিও পবিত্র উৎসবটি সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেভাগেই ধারণা করা যায়, কবে হতে পারে উৎসবের দিন।

আরবি ক্যালেন্ডার অনুসারে, জ্বিলহজ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ইদুল আজহা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ৯ জুলাই (শনিবার) ইদুল আজহার প্রথম দিন হতে পারে বলে জানিয়েছেন।

সোমবার (২৩ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুসারে আরাফাতের দিন, অর্থাৎ ইদুল আজহার আগের দিনও ছুটি থাকে। সেই হিসাবে, এ বছর আমিরাতবাসী জ্বিলহজ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ টানা চারদিন ইদের ছুটি উপভোগ করতে পারবেন।

ইংরেজি ক্যালেন্ডারে জুলাই মাসের ৮ তারিখ (শুক্রবার) থেকে ১২ তারিখ (সোমবার) পর্যন্ত থাকতে পারে ইদের ছুটি। অর্থাৎ, আরাফাতের দিন ও ইদুল আজহার তিন দিনের ছুটির সঙ্গে কোনো সাপ্তাহিক ছুটি যোগ হচ্ছে না আমিরাতের সরকারি-বেসরকারি কর্মীদের।

প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমিরাতে এ বছর রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। তার পরের দিন, অর্থাৎ ৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বেশিরভাগ দেশে। পরে ১ মে শাওয়াল মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে ২ মে ইদুল ফিতর উদযাপন করে সৌদি, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর তার পরের দিন ইদ উদযাপিত হয় বাংলাদেশে।

আমিরাতে ৯ জুলাই ইদুল আজহার প্রথম দিন হলে বাংলাদেশে এ উৎসব উদযাপন শুরু হতে পারে ১০ জুলাই থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৯ জুলাই আমিরাতে ইদুল আজহা

প্রকাশিত সময় : ১১:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২