বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় ১৮ শিক্ষার্থীসহ নিহত ২৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১৮ শিক্ষার্থী-সহ কমপক্ষে ২৩ জন। আহত বহু। টেক্সাসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই ঘটনা ঘটে। হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোর বন্দুকধারীর। একটি বিবৃতি জারি করে এ তথ্য জানিয়েছেন ওই রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।

টেক্সাস প্রশাসন সূত্রে খবর, ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে গুলিচালনার ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম ১৮ বছরের সালভাদর র‌্যামোস। মঙ্গলবার একটি হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে স্কুলে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৩ জন। তাদের মধ্যে ১৮ জন শিশুও রয়েছে। এ ছাড়াও অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর আনন্বাজার পত্রিকার।

বন্ধুক হামলার এই ঘটনায় একে অপরকে সান্ত্বনা দিচ্ছে

বন্দুকধারীর সঙ্গে গুলির লড়াইয়ে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। তবে আহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল বলে সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের দাবি, টেক্সাসের ইতিহাসে এ ধরনের হামলা আগে কখনও হয়নি। এমনকি, গত এক দশকের মধ্যে আমেরিকার ইতিহাসে এটিই অন্যতম বড় হামলা। ঘটনার পর টুইট করে শোকবার্তা জানান টেক্সাস গভর্নর। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে একজোট হয়ে থাকারও আর্জি জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের হামলার নিহতদের পরিবারের প্রতি শোক ব্যক্ত করতে ২৮ মে অবধি সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডো বাইডেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় ১৮ শিক্ষার্থীসহ নিহত ২৩

প্রকাশিত সময় : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২