শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল

প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে লিওনেল মেসি একাই পাঁচ গোল করেছেন। নেশনস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারায় পর্তুগাল। সময়ের সেরা তারকাদের দু’জন রাত রাঙিয়েছেন। আরেক তারকা নেইমারের গোল না হলে কী চলে!

জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে পিএসজি ফরোয়ার্ডের গোলে ১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। তবে সামুরাই ব্লুদের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে তিতের শিষ্যদের। পুরো ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সমানতালে লড়াই করেছে ‘এশিয়ার ব্রাজিল’। 

জাপান আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমার্ধে তিতের শিষ্যদের কোনো সুবিধা করতে দেয়নি জাপান। রক্ষণভাগে তোলে রেখেছিল ‘চীনের মহাপ্রাচীর’। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে লাতিন পরাশক্তিরা। তবে জাপানের রক্ষণভাগে কোনোভাবে ফাটল ধরাতে পারছিল না। ৭৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সুযোগ।

রিচার্লিসনের ব্যাক হিল পাসে শট নেন নেইমার। পিএসজির তারকার শট ফিরিয়ে দেন জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা। গোলপোস্টের সামনে ফিরতি বলে শট নিতে ছুটে যান রিচার্লিসন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন জাপানের মিডফিল্ডার ওয়াতারা এন্ডো। জটলার ভেতর আরেক ব্রাজিলিয়ানের শট লাগে স্বাগতিকদের গোলপোস্টে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল

প্রকাশিত সময় : ১০:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২