সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর গোল দেখে কাঁদলেন তার মা

জাতীয় দলের জার্সিতে গত পাঁচ ম্যাচে গোল নেই; এমন পরিসংখ্যান বড্ড বেমানান ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি।

গোল করা যার স্বভাব, তাকে গোল করতে না দেখলে তো খারাপ লাগবেই। ছেলেকে অবশেষে পুরোনো ঢঙে গোল উদ্‌যাপন করতে দেখে কাঁদলেন তার মা। সিআর সেভেনের মায়ের সেই আনন্দাশ্রুর ছবি ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।

ঘরের মাঠে নেশনস লিগে নিজেদের গ্রুপ পর্বে রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। চার মিনিটে দুই গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। ১২ গজ দূর থেকে নেওয়া শটে ৩৫তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন রোনালদো।

গোল খরা কাটানোর আনন্দটা ট্রেডমার্ক ভঙ্গিতে উদ্‌যাপন করেন পর্তুগিজ উইঙ্গার। ছেলের উদ্‌যাপন দেখে চোখে জল ধরে রাখতে পারেননি স্টেডিয়ামে বসে খেলা দেখা তার মা। ছেলের ৭ নম্বর জার্সি পরে হাততালিতে অভিনন্দন জানানোর পাশাপাশি কাঁদতে দেখা যায় তাকে।

৩৯তম মিনিটে পর্তুগালের তৃতীয় গোলটি করেন রোনালদো। তার আগে ১৫তম মিনিটে দলের প্রথম গোলেও বড় অবদান রাখেন ৩৭ বছর বয়সী তারকা। তার দুর্দান্ত ফ্রি-কিক ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক। তবে ফিরতি বলে জাল খুঁজে নেন কারভালহো।

অবশেষে জাতীয় দলের জার্সিতে পাঁচ ম্যাচ পর গোলের দেখা পেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এই তারকা সংখ্যাটাও নিয়ে গেলেন ১১৭-তে। যেখানে ৮৬ গোল নিয়ে তালিকার চারে ওঠে এসেছেন মেসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোনালদোর গোল দেখে কাঁদলেন তার মা

প্রকাশিত সময় : ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২