অ্যাপেনডিসাইটিস অপারেশনের জন্য রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজে ভর্তি হয়েছেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। শনিবার (৩০ জুলাই) রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্র জানায়, অর্চিতা স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। তার অপারেশনটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে নিজের নাম লেখান অর্চিতা স্পর্শিয়া। তিনি টিভি নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া বিটিভিতে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়াতে অভিনয় করেন এই তারকা।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 























