বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগার শ্রফের জীবনে দিশা পাটানি আউট, আকাঙ্ক্ষা ইন

টিনসেল নগরীতে এই বছর খুশির আমেজ। কখনও বিয়ের সানাই বেজে উঠছে, কখনও বা নতুন অতিথি আগমনের খবরে বলিপাড়া আনন্দে মেতে উঠছে। কিন্তু এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে বলিউডের বিখ্যাত জুটিরও। দীর্ঘ ছ’বছরের সম্পর্কে ইতি টেনেছেন জ্যাকি-পুত্র টাইগার এবং দিশা পটানি।

২০১৮ সালে ‘বাঘি ২’ ছবিতে এই জুটিকে প্রথম বড়পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক মজবুত হয়। এই সম্পর্কের সূত্রেই শ্রফ পরিবারের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দিশা।

হঠাৎ করেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন টাইগার ও দিশা। তার পরেই বলিপাড়ায় তাদের নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনের কেউই কিছু বলেননি। এই বিষয়ে মুখ খোলেননি তাদের পরিবারের সদস্যরাও।

জ্যাকিকে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানান, ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই ওদের বন্ধুত্বটা থেকে যাবে।

তবে, বিরহের সুরের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন টাইগার- এ নিয়েই কানাঘুষো শোনা যাচ্ছে বলিপাড়ায়।

তবে, দিশাকে এখনও টাইগারের বাড়িতে যেতে দেখা যায়। মাঝেমাঝে দু’জনকে একসঙ্গে শরীরচর্চা করতেও দেখা গিয়েছে বলে কোনও কোনও সূত্রের দাবি।

মডেল হিসাবে কর্মজীবনের সূত্রপাত ঘটলেও আকাঙ্ক্ষা পরিচিত হন গায়ক বাদশাহের হাত ধরে। ২০২১ সালে বাদশাহের কণ্ঠে ‘জুগনু’ গানটি মুক্তি পায়। সেই মিউজিক ভিডিওতে নাচের দৃশ্যে বাদশাহের সঙ্গে আকাঙ্ক্ষাকে দেখা যায়।

এমনকি, টাইগারের সঙ্গেও দুটো মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে এই মডেল-অভিনেত্রীকে। বাদশাহের সঙ্গে কাজ করার আগেই জ্যাকি-পুত্রের সঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন তিনি। ২০২০ সালে ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার ২.০’ গানের ভিডিওতে টাইগার ও আকাঙ্ক্ষাকে একসঙ্গে কাজ করতে দেখা যায়।

এই মিউজিক ভিডিও মুক্তির ঠিক এক বছর পর টাইগার শ্রফকে আরও একটি মিউজিক ভিডিওয় দেখা যায়। শুধু অভিনেতা বা নৃত্য-পারদর্শী হিসাবেই নয়, এই মিউজিক ভিডিওতে তাকে পাওয়া যায় গায়ক হিসাবেও।

এরপর ‘ক্যাসানোভা’ গানের ভিডিওতে আবার আকাঙ্ক্ষাকে অভিনয় করতে দেখা যায় টাইগারের সঙ্গে। এই দুটো গানের ভিডিওতে কাজ করার সময়েই দু’জনের সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। বর্তমানে নাকি একে অপরকে ডেট করছেন তারা। এই দুটো গানের ভিডিওতে কাজ করার সময়েই দু’জনের সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। বর্তমানে নাকি একে অপরকে ডেট করছেন তারা।

মিউজিক ভিডিও ছাড়া এই বছরই প্রথম বার বড়পর্দায় অভিনয় করেছেন আকাঙ্ক্ষা। রোম্যান্টিক-ড্রামা ঘরানার কন্নড় ছবি ‘ত্রিবিক্রম’-এ দক্ষিণী অভিনেতা বিক্রম রবিচন্দ্রনের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে এই মডেল-অভিনেত্রীকে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এই দুটো গানের ভিডিয়োতে কাজ করার সময়েই দু’জনের সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। বর্তমানে নাকি একে অপরকে ডেট করছেন তাঁরা।

এক সাক্ষাৎকারে টাইগারকে আকাঙ্ক্ষার সঙ্গে তার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে তা পুরোপুরি অস্বীকার করেন অভিনেতা। টাইগার বলেন, এই কথা সত্যি নয়। যদিও দিশার সঙ্গে তার বিচ্ছেদের ব্যাপারে প্রশ্ন করলে নীরব থাকেন টাইগার।

তবে, দিশাকে এখনও টাইগারের বাড়িতে যেতে দেখা যায়। মাঝেমাঝে দু’জনকে একসঙ্গে শরীরচর্চা করতেও দেখা গিয়েছে বলে কোনও কোনও সূত্রের দাবি। দিশা বা টাইগার মুখ না খুললেও বলিপাড়ার গুঞ্জন, এই বছর বিয়ে করতে চেয়েছিলেন দিশা। তবে, টাইগার রাজি ছিলেন না। এই নিয়ে মনোমালিন্যই বিচ্ছেদের রূপ নেয়।

টাইগার, দিশা এবং আকাঙ্ক্ষা— তিন জনেই তাদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে ধোঁয়াশায় রেখেছেন পাপারাৎজিদের। বলিপাড়ার একাংশের দাবি, দিশার নতুন ছবি ‘এক ভিলেন রিটার্নস’ প্রচার বাড়াতেই এমন গুজব রটিয়েছেন এই জুটি। তবে, টাইগারের সম্পর্ক নিয়ে এখনও সব স্পষ্ট নয়। খবর আনন্দবাজার পত্রিকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাইগার শ্রফের জীবনে দিশা পাটানি আউট, আকাঙ্ক্ষা ইন

প্রকাশিত সময় : ০৩:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২