শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিমের কোলে রাজ্য

এবার অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরী মণি দম্পতির পুত্রসন্তান রাজ্যকে দেখতে তাদের বাসায় গিয়েছেন ঢালিউডের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

গত মাসে সন্তানের মা হবার পর নায়িকা পরী মণির বাসায় সন্তান রাজ্যকে দেখতে শোবিজ জগতের অনেক শুভাকাঙ্ক্ষীই এখন পর্যন্ত গিয়েছেন বলে জানা যায়।

এর আগে পুত্রসন্তান জন্মের পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন পরী মণি। বাসায় ফিরে প্রথমে ধর্মীয় বিধান অনুসারে দুটি ছাগল জবাই করে নবজাতকের আকিকা সম্পন্ন করেন।

জানা যায়, পরী মণি ও শরীফুল রাজ দম্পতির সন্তানকে দেখতে এখন পর্যন্ত যেসব শোবিজ তারাকারা গিয়েছেন, তাদের মধ্যে চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক ও নায়িকা নিপুণ ছিলেন অতি পরিচিত মুখ। এবার সে দলে নাম লেখালেন বিদ্যা সিনহা মিম।

মিম শুধু রাজ্যকে দেখতেই নয়, বরং রাজ্যকে রীতিমতো কোলে নিয়ে আদরও করেছেন। যা তার ফেসবুকে নিজেই শেয়ার করেছেন মিম। ছবির সঙ্গে লিখেছেন, রাজ্যর সঙ্গে প্রথম দেখা।-ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিমের কোলে রাজ্য

প্রকাশিত সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২