বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া, সুন্দরবনে ৩ ফুট পানি

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ২০০৬ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। তবে ওই সংসার ভাঙনের পর বন্ধু নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে গত বছরের এপ্রিলে জায়েদের সঙ্গে বিচ্ছেদ ঘটে ন্যান্সির। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে আবারো গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই শিল্পী।

তবে বর্তমানে সংগীত জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব রয়েছেন ন্যানসি। ব্যক্তিগত ও পেশাগত নানা বিষয় ভক্তদের জানাতে এ মাধ্যমে ব্যবহার করে থাকেন তিনি। সংসার জীবনের টানাপড়েন নিয়ে নানা সময় নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন ন্যানসি। বিশেষ করে মেহেদীর সঙ্গে বিয়ের পর ‘নোংরা’ মন্তব্যের শিকার হন। প্রশ্ন উঠে বার বার কেন সংসার ভাঙছে ন্যানসির।

যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি তিনি। তবে গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ফেসবুক লাইভে আসেন ন্যানসি। এ সময় পূর্বের সংসার ভাঙার কারণসহ বর্তমান সংসার জীবন নিয়ে কথা বলেন এই শিল্পী। কথার শুরুতে ন্যানসি বলেন—‘অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়।’

এসময় আগের সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করেন ন্যানসি। তিনি বলেন—‘আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা; তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন—এমনটা অনেকে ভাবছেন! তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘ দিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন।’

বিচ্ছেদের কয়েক মাস পরেই পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। এ বিষয়ে তিনি জানান, ‘আমি মেহেদীকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মনে হয়, ভালোবাসা ও প্রণয়ের মধ্যে কিছুটা তফাত রয়েছে। প্রণয়ের চেয়ে ভালোবাসার গভীরতা অনেক বেশি। মেহেদীর প্রতি আমার অনেক আস্থা। এই আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমরা একে অপরকে বিয়ে করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তানও আছে।’ নেটিজেনদের অনেকে মনে করে মেহেদীর চেয়ে বয়সে অনেক ছোট ন্যানসি। কিন্তু এ তথ্য উড়িয়ে দিয়ে ন্যানসি বলেন, ‘মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোটবড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়।’

এর আগে গত মার্চে ন্যানসি জানিয়েছিলেন, তৃতীয় সংসারে ভালো নেই তিনি। এ নিয়েও আলোচনা কম হয়নি। তাই মেহেদীর সঙ্গে সংসার জীবনে কেমন আছেন, তা নিয়েও কথা বলেছেন। ন্যানসি বলেন, ‘বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু আমার সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই।’ 

ন্যানসি আরো জানান, ‘আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেনও না। কিন্তু ফেসবুকে টুক করে একটা মন্তব্য করে বসেন। তারা আসলে কীভাবে এমন মন্তব্য করতে পারেন? এসব কারণে আমি হতাশ হয়ে যেতাম। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়তো। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি।’ বলেন ন্যানসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উপকূলে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া, সুন্দরবনে ৩ ফুট পানি

প্রকাশিত সময় : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২