মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় অপহরণ মামলায় বাবা ও ছেলে কারাগারে 

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে রাজশাহীর বাগমারা থানার পুলিশ এক এসএসসি পরীক্ষার্থী ও তার বাবাকে গ্রেফতার করেছে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম (১৫) ও তার বাবা জোনাব আলী (৫০)। রবিউল ইসলাম উপজেলার চক মহব্বতপুর উ”চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম সম্প্রতি একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে। প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে ছাত্রীকে রাখা হয়। এই ঘটনার পর ছাত্রীর পক্ষে বাগমারা থানায় অপহরণ মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে রবিউল ইসলাম ও তার বাবা জোনাব আলীকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। দুপুরে গ্রেফতার হওয়া বাবা ও ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে এবং স্কুলছাত্রীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উদ্ধার হওয়া অপহৃত স্কুলছাত্রীর বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবেন।

গ্রেফতার হওয়া রবিউল ইসলামের পরিবারের সদস্যরা জানান, সে চক মহব্বতপুর উ”চবিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র। ওই বিদ্যালয় থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তবে বৃহস্পতিবার গণিত পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া আসামি রবিউল ইসলামের এসএসসি পরীক্ষার্থীর বিষয় নিশ্চিত করে বলেছেন, এজাহারে তার বয়স ১৬ বছর দেওয়া আছে। এছাড়াও সে অপরাধী। এই কারণে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগমারায় অপহরণ মামলায় বাবা ও ছেলে কারাগারে 

প্রকাশিত সময় : ১০:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২