বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড তারকাদের বদলে যাওয়া রূপ

কবিগুরু লিখেছিলেন, কালো, সে যতই কালো হোক। দেখেছি তার কালো হরিণ চোখ! তারকারা রূপের খুঁটিনাটি বিষয় নিয়ে সবসময় ভীষণ সচেতন থাকেন। আর বলিউডের কয়েকজন তারকার কালো থেকে ফর্সা হওয়ার পেছনে গল্প থাকছে এ আয়োজনে-

রেখা
কে তার প্রেমে পড়েননি? তবে সময়ের সঙ্গে বদলে গেছে রূপের ঝলক। হিন্দি ছবির সাবেক ‘হার্টথ্রব’ রেখার বয়স এখন ৬০ ছাড়িয়ে গেছে। এ সময়ে এসেও মাঝেমধ্যেই চোখে লাগার মতো ছোট বয়সের নায়কদের সঙ্গে দারুণ অভিনয় করে মুগ্ধ করেন দর্শকদের। তবে রেখার ক্যারিয়ারের শুরুর দিকের অভিনয় কিংবা চেহারা দেখলে এখন অনেকটা অবাক নয়নেই তাকাতে হয়। কারণ তার গায়ের রং বদলে যাওয়ার রহস্য! ক্যামলা থেকে পরে ফর্সা হয়েছেন তিনি।

কাজল
শাহরুখ খান আর কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবিটি দিয়ে নতুন করে আলোচনায় আসেন। ছবিটি বাণিজ্যিক দিক থেকেও ছিল সফল। তবে সবকিছু ছাপিয়ে কাজল ভক্তদের কাছে আলোচনায় বিষয় ছিল এ ছবিতে ৪১ বছর বয়সি কাজলের রূপের রহস্য। কিংবা তার রূপবতী থাকার কৌশল।

বিপাশা বসু
বিপাশা বসুর ক্যারিয়ারের শুরুর দিকের ঘটনা এটি- গায়ের রং ফর্সা নয় বলে মুম্বাইয়ে গিয়ে বেশ ভালো ভোগান্তিই পোহাতে হয়েছিল। কারণ সব পরিচালকই চান নায়িকা হবেন অপরূপা সুন্দরী। কিন্তু এ নিয়ে বিপাশার মধ্যে হতাশাও কম কাজ করেনি। তখন বেশকিছু দারুণ ছবির কাজ তার হাত থেকে ফসকে গিয়েছে। যদিও একটা সময় গিয়ে সে সমস্যা দূর হয়েছে। ‘ব্লিচ’ করে ফর্সাও হয়েছেন অনেকটা। এরপর থেকে সেলুলয়েডের পর্দায় বাণিজ্যিক দিক থেকে চাহিদা ক্রমাগতভাবেই বাড়ছে।

শিল্পা শেঠি
সবার ক্ষেত্রে কিন্তু সবকিছু এক হয়ে কাজ করে না। কিছু সময় প্রকৃতিও মানুষের পক্ষ নিয়ে থাকে। আবার কিছু কিছু সময় এর ব্যতিক্রমও ঘটে থাকে। রূপের রং ফর্সা হলেই যে নায়িকা হওয়া যাবে এ ধারণাকে তিনি ভুল প্রমাণ করেছেন। সবচেয়ে মূল বিষয় তার অভিনয়গুণ। এরপর তার রূপের সৌন্দর্য। শিল্পা শেঠির রূপে লাবণ্যময়ী কিন্তু সেই শৈশব থেকেই। আর কোটি কোটি দর্শক-ভক্ত তার রূপের এ রহস্য দেখেছে শুধু মূল ধারার ছবির উপযোগী নাচ ও অভিনয় দক্ষতার কারণেই। এরপর ধীরে ধীরে নিজেকে বদলে ফেলেন শিল্পা। সেই সঙ্গে এসেছে তার গায়ের রঙের মোহনীয়তার পরিবর্তন।

প্রিয়াঙ্কা চোপড়া
রূপের রহস্যের দিক থেকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে কিছুটা ভিন্ন রকম। কারণ নায়িকা হওয়ার আগেই যে তিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। সেই সঙ্গে সৌন্দর্যের স্বীকৃতি। তবে একটি বিষয় কি- এখন প্রিয়াঙ্কা দেখতে যতটা সুন্দরী রূপ-লাবণ্যে অপ্সরা সেসময় কিন্তু তিনি তেমনটি ছিলেন না। তিনি শুধু গায়ের রং-ই নয়, সেই সঙ্গে প্লাস্টিক সার্জারি করিয়েছেন নাক এবং ঠোঁটও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বলিউড তারকাদের বদলে যাওয়া রূপ

প্রকাশিত সময় : ১২:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২