শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোতে গাড়িবহরে হামলা, ১১ সেনা নিহত

সেনাবাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে। সশস্ত্র হামলায় ১১ জন সৈন্য নিহত হয়েছে এবং আরো অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকার জানিয়েছে, সাউম প্রদেশের গাসকিন্দে কমিউনের কাছে জিবো শহরের দিকে যাওয়ার সময় সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী।

এ হামলায় ১১ জন সৈন্য নিহত এবং আরো ২০ জন সৈন্যসহ মোট ২৮ জন আহত হয়েছে। প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে হামলার কারণ জানা যায়নি। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের পর থেকে বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। নানা সময়ে হামলায় পশ্চিম আফ্রিকার দেশটিতে এক হাজার জনেরও অধিক লোক নিহত হয়েছে। এছাড়াও ১৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: আলজাজিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বুরকিনা ফাসোতে গাড়িবহরে হামলা, ১১ সেনা নিহত

প্রকাশিত সময় : ১০:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২