বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী উদযাপন  উপলক্ষে মোবারক র‍্যালী

মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন  উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফের উদ্যোগে শহরে এক মোবারক র‍্যালী বের করা হয়।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদের নেতৃত্বে রোববার ৯ অক্টোবর সকাল সাড়ে ১১ ঘটিকায় মাজার প্রাঙ্গণ থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দরগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে অংশগ্রহণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, দরগাহ শরীফের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান মুজিব, দরগাহ শরীফ মসজিদের পেশ ইমাম শামিম আহমদ প্রমুখ। পরে মাজার জিযারত ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শিরণী বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খতমে কুরআন, খতমে খাজেগান অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী উদযাপন  উপলক্ষে মোবারক র‍্যালী

প্রকাশিত সময় : ০৯:৫৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২