মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, এই যুবলীগ খালেদা-জামাত-বিএনপির বিরুদ্ধে লড়াই করে গেছে। আমাদের নেতা শেখ হাসিনার চা শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে মজুরি নির্ধারণ করেছেন। চা শ্রমিকরা এখন চা শ্রমিক হয় না তারা এখন উচ্চ শিক্ষিত হচ্ছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
নানক তার বক্তব্যে আরো বলেন, এই বিএনপি করোনার সময়ের ব্যঙ্গ করেছেন ভ্যাকসিন নিয়ে কিন্তু শেখ হাসিনা সবাইকে ফ্রি ভ্যাকসিন দিয়েছেন। আর মির্জা ফখরুল সাহেব আমান উল্লাহ আমান, গয়েশ্বর রায় সালামরা আমাদের ১০ ডিসেম্বরের কথা বলেন। আপনারা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে ধৈর্য্যের বাঁধ ভেঙে না দিতে বলেন।
এ সময়ে তিনি বলেন, আপনারা লাঠিসোটা নিয়ে রাস্তায় নামবেন আর পুলিশ কি বসে বসে দেখবে আর যুবলীগ কি বসে বসে তামাক খাবে?
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়ারদার সৈকত, অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও সৈয়দা সানজিদা শারমীন প্রমুখ।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- 

























