বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াশা ও ঠাণ্ডা হাওয়ার আবহ টাঙ্গাইলজুড়ে 

প্রকৃতিতে ঋতুর পালাবদলে শুরু হয়েছে উত্তরের ঠাণ্ডা বাতাসের দাপট। আর এ পরিস্থিতিতে টাঙ্গাইলে কুয়াশা বাড়তে শুরু করেছে। 

বাংলা পঞ্জিকা বলছে, আজ (শনিবার) আশ্বিন মাসের ৩০ তারিখ। উত্তরের বাতাসে তাপমাত্রা কমে হেমন্তেই এনে দিয়েছে শীতের বার্তা

এখানে প্রতিদিন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সকালের সূর্য। শিশির বিন্দুতে ভিজে উঠছে ঘাস ও গাছপালা। কুয়াশা ও শীতের আগমনে শরীরের ত্বকে টান পড়ছে, শুষ্ক হয়ে যাচ্ছে ঠোঁট। দিনে প্রচণ্ড গরম থাকলেও রাতের তাপমাত্রা কমছে উল্লেখযোগ্য হারে। 

ভোরে টাঙ্গাইল পৌরসভা, সদর উপজেলার বাঘিল, দাইন্যা ও গালা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঘুরে কুয়াশার চিত্র চোখে পড়ে। 

আতিকুর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, প্রচণ্ড গরমে দুপুর বেলায় শরীরে কাপড় রাখা যায় না। আবার সন্ধ্যার পর আবহাওয়া ঠাণ্ডা হতে থাকে। মধ্যরাতে শীত অনুভব করায় কাথা ব্যবহার করতে হয়। প্রতিদিন ভোরে কুয়াশার আস্তর বাড়ছে।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের বেলুন মেকার লুৎফর রহমান বলেন, শুক্রবার টাঙ্গাইলের তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৮ টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোরের কুয়াশা ও উত্তরের ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমছে। দিন যতো যাবে টাঙ্গাইলে কুয়াশা ততো বাড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুয়াশা ও ঠাণ্ডা হাওয়ার আবহ টাঙ্গাইলজুড়ে 

প্রকাশিত সময় : ১১:৩০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২