রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরাটের অনুপস্থিতিতে কলকাতায় আনুশকা!

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির অনুপস্থিতিতে আকস্মিকভাবেই রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ চলাকালে কলকাতায় তার এই পৌঁছানোকে অনেকেই মেনে নিতে পারছেন না। এ নিয়ে তাকে ঘিরে আলোচনা তুঙ্গে উঠেছে। উঠছে নানান প্রশ্ন।

কেন কলকাতায় এলেন আনুশকা? নিজেই জানিয়ে দিলেন, ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিং করতেই মায়ানগরী ছেড়ে কলকাতায় অভিনেত্রী। সোমবার (১৭ অক্টোবর) ইডেন গার্ডেন্সে চলছে ‘চাকদা এক্সপ্রস’-এর শুটিং। খবর ওটিটি প্লে, ইন্ডিয়া ব্লুমসের।

নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালকিন কলকাতার মেয়ে ঝুলন গোস্বামী। টিম ইন্ডিয়ার সদ্য সাবেক এই বোলারের জীবনের উত্থান-পতনকে কেন্দ্র করেই প্রসিত রায় পরিচালিত ছবি ‘চাকদা এক্সপ্রেস’।

নারী ক্রিকেটকে আশ্রয় করে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাকে সবচেয়ে বড় ছবি হিসেবে তুলে ধরতে চান আনুশকা। লন্ডনে এই সিনেমার বড় অংশের শুটিং করছেন অভিনেত্রী। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। আনুশকার কথায়, এই ছবি ‘আন্ডারডগ’-এর ঘুরে দাঁড়ানোর গল্প।

আগামী বছরের ২ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। আপাতত আনুশকার কামব্যাকের অপেক্ষায় তার ভক্তরা। ‘জিরো’র পর বলিউডের পর্দা থেকে পুরোপুরি উধাও এই নায়িকা। চার বছর ধরে নায়িকাকে রুপালি পর্দায় দেখতে মুখিয়ে আছে ভক্তরা। গত কয়েক বছরে পুরোদস্তুর পালটে গেছে অনুষ্কার জীবন। এখন তিনি শুধু নায়িকা নন, একজন দায়িত্বশীল মা’ও বটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিরাটের অনুপস্থিতিতে কলকাতায় আনুশকা!

প্রকাশিত সময় : ১০:২১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২