ছোট পর্দার হালের ক্রেজ অভিনেত্রী সামিরা খান মাহি আমেরিকার ভিসা পেয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। দেশের অনেক তারকা-অভিনেত্রী বর্তমানে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তবে আপাতত মাহির সে ধরনের কোনো ইচ্ছে নেই বলে জানান। এই অভিনেত্রী বলেন, দেশটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। অবশেষে ভিসাটা হয়ে গেলাম। ভীষণ ভালো লাগছে। এখন সুবিধা মতো সময়ে আমেরিকা ভ্রমণ করব। আমি ঘুরতে ভালোবাসি। আশা করছি শিগগিরই আমেরিকায় দারুণ একটি ভ্রমণ করতে পারব। বর্তমানে নাটকে ব্যস্ত সময় কাটছে মাহির। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। তবে মিডিয়াতে সামিরা খান মাহি নামেই নিজেকে পরিচিত করেছেন তিনি। এছাড়া সিনেমায়ও কাজের প্রস্তাব পেয়েছেন মাহি। ব্যাটে-বলে মিলে গেলে বড় পর্দায় কাজের সুখবর সবাইকে নিজেই জানাবেন বলেছেন এই মডেল-অভিনেত্রী।
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমেরিকার ভিসা পেলেন মাহি
-
বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- ১২২
Tag :
সর্বাধিক পঠিত






















