মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্ডিয়ান আইডল বিজয়ী জ্যোতির্ময়ী, কে কী পুরস্কার পেলেন?

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৬তম আসরে বিজয়ী হয়েছেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন জবলপুরের তানিষ্ক শুক্লা। গতকাল দীর্ঘ ১০ মাসের জার্নি শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, রবিবার (২৬ জুলাই) বসেছিল ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত মঞ্চে লড়াই করেন—জ্যোতির্ময়ী নায়ক, অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মাইসকমি বসু, সুহাইল সুফি এবং তানিষ্ক শুক্লা। সবাইকে হারিয়ে বিজয়ের মালা পরেন জ্যোতির্ময়ী।

জ্যোতির্ময়ী নায়ক

বিজয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন জ্যোতির্ময়ী নায়ক। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “ইন্ডিয়ান আইডলের সিজন ১৬-এ বিজয়ী হওয়াটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। একটি স্বপ্নকে সঙ্গী করে অডিশনে অংশ নেওয়া, তারপর বিজয়ীর মঞ্চে দাঁড়ানো—এই পুরো জার্নি সত্যিই আমার জীবন বদলে দিয়েছে। প্রতিটি পারফরম্যান্স আমাকে আরো ভালো গায়িকা, আরো দক্ষ পারফর্মার, আরো পরিণত মানুষ হয়ে ওঠার চ্যালেঞ্জ দিয়েছে। এই পথচলায় যা কিছু শিখেছি, তা আজীবন সযত্নে মনে রাখব।” 

জ্যোতির্ময়ী নায়ক

কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যোতির্ময়ী নায়ক বলেন, “আমার প্রতিভা তুলে ধরার জন্য অসাধারণ একটি মঞ্চ দেওয়া এবং আজকের শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করার জন্য সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও ফ্রিম্যান্টল-এর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

ওড়িশার ভুবনেশ্বরের সন্তান জ্যোতির্ময়ী নায়ক। ইতোমধ্যে একাধিক ওড়িশা সিনেমায় প্লেব্যাক করেছেন। গানকে শুধু বিনোদন নয়, নিরাময়ের মাধ্যম হিসেবেও ব্যবহার করেন এই শিল্পী। ক্যানসার আক্রান্ত রোগী ও মানসিক অবসাদগ্রস্তদের গান শুনিয়ে মানসিক শক্তি জোগান। ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের থেরাপি দিয়ে থাকেন তিনি।

জ্যোতির্ময়ী নায়ক

ইন্ডিয়ান আইডলের ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষা উত্থুপ, উদিত নারায়ণ, পাপন, কুমার শানু, শেহনাজ গিল, ঊর্মিলা মাতন্ডকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইন্ডিয়ান আইডল বিজয়ী জ্যোতির্ময়ী, কে কী পুরস্কার পেলেন?

প্রকাশিত সময় : ১০:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬