বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্সের জন্য নিজের গাড়িবহর থামালেন মোদি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ১১৪

ভারতের হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বুধবার (৯ নভেম্বর) কাংড়ায় জনসভায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য জায়গা করে দিতে তাকে গাড়িবহর থামিয়ে দিতে দেখা যায়। সেই ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। 

জানা গেছে, মোদি এ দিন হিমাচল প্রদেশের কাংড়া জেলার ছাম্বিতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেসময় একটি অ্যাম্বুলেন্স আসার আওয়াজ শুনে তিনি গাড়িবহর থামিয়ে দিতে বলেন।

রাজনৈতিক কর্মসূচিতে প্রায়ই অ্যাম্বুলেন্স আটকে পড়তে দেখা যায়। তবে এমনটা এবার হয়নি। মোদি নিজেই তখন গাড়িবহর থামিয়ে দিতে বলেন বলে জানা গেছে। যে রুটে মোদির গাড়িবহর যাওয়ার কথা ছিল সেই রুটে ট্রাফিক ডাইভার্ট করতে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। এছাড়াও অনেক মানুষ জড়ো হয়েছিল তাকে দেখার জন্য।

ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি তার গাড়িতে বসে আছেন। আর একটি অ্যাম্বুলেন্স দ্রুত বেরিয়ে যাচ্ছে। তারপর তার গাড়িবহর চলতে শুরু করে এবং মোদি সেখানে জড়ো হওয়া সাধারণ মানুষদের দিকে হাত নাড়েন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

অ্যাম্বুলেন্সের জন্য নিজের গাড়িবহর থামালেন মোদি

প্রকাশিত সময় : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২