মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অভিনয় না করে মাংসের দোকান দিন’- শ্রদ্ধাকে নেটিজেনদের পরামর্শ

এই চেহারায় আঁটসাঁট খাটো পোশাক? ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে রীতিমতো কটাক্ষের শিকার হলেন টেলিভিশন অভিনেত্রী শ্রদ্ধা আর্য। যার জবাবে নিন্দুকদের মুখে ঝামা ঘসে দিলেন তিনি। আবার একটি ভিডিও পোস্ট করলেন তিনি, যেখানে স্পষ্টতই মন্তব্যকারীদের উদ্দেশে থু-থু করতে দেখা গেল শ্রদ্ধাকে। তারকারা সাধারণত তন্বী চেহারা ধরে রাখতেই পছন্দ করেন, সেখানে ‘কুণ্ডলী ভাগ্য’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ শ্রদ্ধা বাড়তি মেদ দেহে রেখেই লাবণ্যময়ী। চেহারা নিয়ে তার মোটেই পরোয়া নেই। এদিকে লোকের চোখে সেটাই অস্বস্তিকর ঠেকছে। সহ-অভিনেত্রী রুহি চতুর্বেদীর সঙ্গে ভিডিও পোস্ট করার পর কদর্য ভাষায় চর্চা শুরু হয় শ্রদ্ধাকে নিয়ে। কী ছিল সেই ভিডিওতে?

দেখা যায়, রুহি তার ছিপছিপে চেহারায় নাচছেন পেছনে। সামনে বুকচেরা ড্রেসে পপ গানে ঠোঁট মিলিয়ে অঙ্গভঙ্গি করছেন শ্রদ্ধা। সেই দেখে মন্তব্য ভেসে আসে, ‘নিজেকে আয়নায় দেখেছেন? কী অশ্লীল!’ কেউ আবার সরাসরি বললেন, ‘এত চর্বি? মাংসের দোকান দিলেও তো পারেন! অভিনয় করে যা পান তার চেয়ে বেশি আয় হবে।’

এসব মন্তব্য মোটেই পাত্তা দেন না অভিনেত্রী। পরের দিন ভিডিওতে দেখা গেল, বারান্দায় বসে গোলাপি টাওয়েল জড়িয়ে মন দিয়ে কিছু একটা করছেন অভিনেত্রী। মুখ তুলে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ‘থু-থু’ করলেন দু’বার। ওপরে লেখা ‘যারা মোটা বলে নিন্দা করছিল, তাদের উদ্দেশে’। সূত্র : বলিউডলাইফ ডটকম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘অভিনয় না করে মাংসের দোকান দিন’- শ্রদ্ধাকে নেটিজেনদের পরামর্শ

প্রকাশিত সময় : ০৪:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২