হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরীমনি তার ফেসবুকে দুটো ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় রাখা একটি হাত। ডান হাতের শাহাদাত আঙ্গুলে ব্যান্ডেজ। ধারণা করা হচ্ছে, এ আঙ্গুলে আঘাত পেয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন— ‘উপহার। ২২-১২-২২।’ চেক ইন দিয়েছেন এভার কেয়ার হাসপাতাল। পরীমনির অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পরীমনি ও তার স্বামী শরীফুল রাজকে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি। পরীমনির পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। কয়েক দিন আগে এ সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে পুত্র রাজ্যকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এ অনুষ্ঠানের পুরো সময়জুড়ে হাসিখুশি দেখা যায় এই নায়িকাকে। আকস্মিক অসুস্থতার খবরে চিন্তিত পরীমনির ভক্তরা।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাসপাতালে পরীমনি
-
বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১০:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- ১৪১
Tag :
সর্বাধিক পঠিত





















