শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে মমর বিবাহবিচ্ছেদ

৪ বছর সংসার করার পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পরই মম ও শিহাব শাহীনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

তবে বিয়ের খবর সামনে আসার পরের বছরই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। কিন্তু সেই গুঞ্জন নিয়ে দুজনের কেউই এতোদিন মুখ খোলেননি 

অবশেষে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিচ্ছেদের খবরটি মম ও শিহাব শাহীন দুজনেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

গণমাধ্যমকে মম বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে। অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

গণমাধ্যমকে শিহাব শাহীন বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শাহীনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল মমর। সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে মমর বিবাহবিচ্ছেদ

প্রকাশিত সময় : ১০:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২