রাজশাহীর চারঘাটে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন রামচন্দ্রপুর এলাকার আলান মেম্বারের পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহটির পরনে প্যান্ট ও কালো জ্যাকেট রয়েছে। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে কয়েকদিন যাবত ওই এলাকায় ভবঘুরে বেশে ঘুরতে দেখেছেন বলে দাবি করেছেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির ফরেনসিক বিভাগ মরদেহের ফিঙ্গার সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আরো তথ্য জানা যাবে।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর চারঘাটে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১০:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- ১৩৬
Tag :
সর্বাধিক পঠিত

























