রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন।রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ একথা জানান। সিঙ্গাপুরে আবদুল হামিদের আট দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- ১১৩
Tag :
সর্বাধিক পঠিত



























