রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপকল্প-২০২১ সফলভাবে বাস্তবায়ন করেছে সরকার

রূপকল্প ২০২১ অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করেছে বর্তমান সরকার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল ব্যবস্থার ফলে ভূমি খাতে প্রতিদিন ৫ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। এ পর্যন্ত ৭৭০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। আগামী পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমিকর অনলাইনে আদায় করা হবে। ছবি: বাসস/সাইফুল ইসলাম কল্লোল বুধবার (২৮ মার্চ) জাতীয় ভূমি সম্মেলন-২০২৩ এর অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে অনেক মানুষকে অনেক হয়রানি হতে হয়েছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছি, তাতে আর সেই হয়রানিটা মানুষকে পেতে হবে না। দেশে থাকেন, প্রবাসে থাকেন; আপনার সম্পদ আপনারই থাকবে। আপনার অধিকার যেভাবে সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আমরা চাই বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক। ছবি: বাসস/সাইফুল ইসলাম কল্লোল তিনি আরো বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে। ভূমি সংক্রান্ত অপরাধ ঠেকাতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ভূমিতে নতুন নিয়োগ বিধিমালার মাধ্যমে নিয়োগের সমস্যারও সমাধান করা হয়েছে। সামনে আর জনবল সংকট থাকবে না। সব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ করা হয়েছে। তাদের যানবাহনও দেওয়া হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, ভূমি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রূপকল্প-২০২১ সফলভাবে বাস্তবায়ন করেছে সরকার

প্রকাশিত সময় : ০৭:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩