বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী

এবার তৃণমূলে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন পিয়া সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পরপরই টলিউডের অনেকেই যোগ দেন বিজেপিতে। এবার বিধানসভা নির্বাচনের আগে দলে শিল্পীদের পাল্লা ভারী করতে শুরু করল তৃণমূল। খবর হিন্দুস্থান টাইমস। তৃণমূলে যোগ দিয়ে কৌশানী বলেন, ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। এখন যা টালমাটাল অবস্থা, আমার মনে হল এটাই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। আমার গোটা পরিবার তৃণমূল দলটিকেই অনুসরণ করে। তাই তৃণমূলের কাণ্ডারী হয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞে সামিল হওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি চাই আমায় দেখে অনেক তরুণ–তরুণী অনুপ্রাণিত হোক। তারাও এগিয়ে আসুক।’ তিনি আরো বলেন, ‌আমার প্রথম ছবি ‌পারব না আমি ছাড়তে তোকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ছাড়তে পারব না আমি। আমি অভিনেত্রী হিসেবে যতটুকু পেরেছি সাধারণ মানুষের জন্য কাজ করেছি। দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আরো মানুষের জন্য কাজ করতে চাই।’ পরিচালক অনুপ সেনগুপ্তর স্ত্রী ও প্রয়াত অভিনেতা সুখেন দাসের মেয়ে পিয়া সেনগুপ্ত। তিনি তৃণমূলের পতাকা হাতে নিয়ে বলেন, ‌মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তাঁর সবার পাশে থাকা দেখে আজ তৃণমূলে যোগ দিলাম। সমস্ত কর্মীদের সঙ্গে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার অঙ্গীকার আমার রইল। আর তার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী

প্রকাশিত সময় : ১০:৪৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩