শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

করোনা অতিমারির সংকট কাটিয়ে এবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের এটাই হবে শেষ শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন বছর পর এবার জাতীয় ঈদগায়ে ঈদের জামাত আদায় করবেন। অবশ্য আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন। করোনা ভাইরাসের কারণে গত তিন বছরে ৬টি ঈদ রাষ্ট্রপতি বঙ্গভবনের দরকার হলে সীমিত পরিসরে আদায় করেছেন। এ সময় তিন বছর তিনি সরাসরি শুভেচ্ছা বিনিময়ও করতে পারেননি। ২০১৯ সালের পর এবার গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঈদের দিন সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া সকাল ১১টায় বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিব, তিনবাহিনী প্রধানগণ, কূটনৈতিকবৃন্দ, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। করোনা অতিমারির কারণে ২০১৯ সালের পর থেকে বঙ্গভবন ও গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় বন্ধ ছিল। তবে সরাসরি শুভেচ্ছা বিনিময় না করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মোবাইল গ্রাহকদের অডিও কলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের সাথে ভিডিও কলের মাধ্যমেও শুভেচ্ছা বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩