রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শক মনে ‘আগুন’ জ্বালাবেন লিন্ডা

র‍্যাম্প মডেল হিসেবে এরইমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন লিন্ডা লিউ। গত ১০ বছর ক্যাটওয়াক, ফটোশুটে তাকে বেশি দেখা গেলেও বর্তমানে এই মডেল মাঝে মধ্যে হাজির হচ্ছেন ভিডিওতে।

ঈদ উপলক্ষে আরটিভি মিউজিকের ব্যানারে মুক্তি পাচ্ছে তার নতুন গানের মিউজিক ভিডিও। ‘আগুন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজিয়া রহমান। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও মিউজিক করেছেন শোভন রায়।

লিন্ডা বলেন, ‘গানটির আয়োজন এবং নির্মাণ এমনভাবে করা হয়েছে যা বাংলাদেশের মিউজিক ভিডিওতে সচারচর দেখা যায় না। আসাদ খানের কোরিওগ্রাফিতে আমাকে দর্শক নতুন করে আবিষ্কার করতে পারবে বলে আমার বিশ্বাস।’

আরটিভির স্টুডিওতে ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জল রহমান। এটি মুক্তি পাবে ঈদের পর দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দর্শক মনে ‘আগুন’ জ্বালাবেন লিন্ডা

প্রকাশিত সময় : ১১:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩