রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্নিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শৈত্যৎসব। বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাম্পাস বাউলিয়ানা’ এর আয়োজনে দুইদিনব্যাপী এ উৎসব শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক ও ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। উৎসব চত্বর ঘুরে দেখা যায়, শিল্প বাড়ি, শ্বশুরবাড়ি পুলির আসর, পিঠা মহল, চন্দ্রপুলি, বিহান কুঞ্জ সহ নানা আকর্ষণীয় নামে ৪৫ টি স্টল বসেছে। সেখানে পাওয়া যাচ্ছে ক্ষীর পুলি, দুধ পুলি, পাটিসাপটা, তাল পিঠা, পুডিং সহ বাহারী রকমের পিঠা। এর আগে বিকালে আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সংগীত দল উদিচি সহ বেশ কয়েকটি ক্লাব তাদের নানা পরিবেশনা প্রদর্শন করে। আয়োজনে সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করেন। তিনি বলেন, ক্যাম্পাস বাউলিয়ানা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে আলোকবর্তিকা হয়ে আছে। এই উৎসব আমাদের যে বাঙালিপনা তারই একটি অংশ। আজকে আমি শিক্ষার্থীদের বলব আমাদের যে ঐতিহ্য এইটা ধরে রাখতে। উৎসবের ‘হ য ব র ল’ নামের স্টলের আয়োজক দল বলেন, আমরা কয়েকজন মিলে আমাদের নিজ এলাকার সবচেয়ে জনপ্রিয় পিঠা গুলো বানিয়েছি। আমরা চাই দেশের এই সনামধন্য বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনের মধ্য দিয়ে বিনিময় হোক আমাদের ৬৪ জেলায় সংস্কৃতি। উল্লেখ, প্রথম দিনের আলোচনা সভায় আরিফ হায়দার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, রিয়েলস্টার প্রোপার্টিজ লিমিটেড এর শাওন সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাবিতে বর্নিল আয়োজনের মধ্য দিয়ে শুর হয়েছে শৈত্যৎসব
-
সুমাইয়া সেবা - প্রকাশিত সময় : ১১:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
- ২৯৯
Tag :
সর্বাধিক পঠিত


























