গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আগামী সোমবার ও মঙ্গলবার (৪ ও ৫ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (র্যাগ ডে)। অদ্বিক-০৮ নামে এবারের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের স্লোগান হচ্ছে “ফেলতে পলক মিলল চৈতন্য, স্রোতের বিপরীতে আমরাই অনন্য।” আগামী ৪ই মার্চ কালার ফেস্টের মধ্য দিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৫ই মার্চ কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে এবারের শিক্ষা সমাপনী অনুষ্ঠান “অদ্বিক-০৮”। এবারের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে আসছে জনপ্রিয় ব্যান্ড, “ব্যান্ড লালন” এবং “দুখু মিয়া”। সাথে থাকছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিউজিক্যাল ব্যান্ড। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও উক্ত অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন। তাই গত ২৭ শে ফেব্রুয়ারী ‘অদ্বিক -০৮’ এর কালচারাল নাইট উদযাপনের লক্ষ্যে একাডেমিকের মুক্তমঞ্চে নাচ ও গানের অডিশন হয়। অদ্বিক-০৮ এর কনসার্টে অফিসিয়াল ফুড পার্টনার হিসেবে থাকছে নেসলে। অনুষ্ঠানের কনসার্টে টি-শার্ট নিয়ে ফেন্সে এন্ট্রি নিলেই নেসলের সৌজন্যে থাকছে ফ্রী তে নেসলে কফি ও ম্যাগি কাপ নুডলস। এছাড়াও অদ্বিক-০৮ এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে নির্বাচিত বিশেষভাবে ডিজাইন করা টি-শার্ট বিক্রি শুরু হয়েছে। সমাপনী ব্যাচের (২০১৮-১৯ সেশন) জন্য এই টিশার্ট নেভি ব্লু কালার নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ব্যাচের জন্য কালো কালার নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, নিউ মার্কেট ও প্রশাসনিক ভবনের সামনে টি-শার্ট বিক্রি শুরু হয়েছে এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে ও টি-শার্ট পাওয়া যাচ্ছে। সবাইকে অনেক উৎসাহ- উদ্দীপনা নিয়ে বিশেষ সেই টি-শার্ট টি কিনতে দেখা যাচ্ছে। এই টি-শার্টটিই ৫ তারিখের কনসার্টের টিকিট হিসেবে বিবেচিত হবে বলে জানা গেছে। কনসার্টে প্রবেশের জন্য সবাইকে অবশ্যই নির্ধারিত টি-শার্ট ও শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ড বহন করতে হবে। অদ্বিক-০৮ এর নিরাপত্তায় থাকবে প্রক্টরিয়াল টিম, পুলিশ, আনসার ও সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। কোনোরূপ বিশৃঙ্খলার চেষ্টা করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠানকে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, “পূর্বের কোনো কিছুর পুনরাবৃত্তি এবার ঘটবে না। নিরাপত্তা কমিটি দ্ব্যর্থহীন ভাবে জানাচ্ছে যে, সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে সুশৃঙ্খল শিক্ষা সমাপনী অনুষ্ঠানের দৃষ্টান্ত স্থাপন করবে। ” উল্লেখ্য যে, “অদ্বিক-০৮” এর এই অনুষ্ঠান গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারী হওয়ার কথা থাকলেও তা বিভিন্ন কারণে উক্ত সময়ে করা সম্ভবপর হয়নি।
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বশেমুরবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান “অদ্বিক-০৮”
-
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ - প্রকাশিত সময় : ১০:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- ২৪২
Tag :
সর্বাধিক পঠিত


























