রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আবারো ভূমিকম্প অনুভূত

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টা ৩৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে।

তিনি আরো জানান, এটি মাঝারি মাপের ভূমিকম্প। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সিলেটে আবারো ভূমিকম্প অনুভূত

প্রকাশিত সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫