বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানি দিতে গিয়ে বিকেলের মধ্যেই আহত শতাধিক

ঈদুল আজহার প্রথম দিনে আজ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে পশু কোরবানি।রাজধানীসহ এর আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে এবং গরুর লাথি ও গুতায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শতাধিক এই আহতরা মূলত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ বিকেল ৪টা পর্যন্ত আহতদের সংখ্যা এক শ ছাড়িয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ।

আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সবাই শঙ্কা মুক্ত।

হাসপাতাল সূত্রে জানা যায়, কোরবানি দিতে অসাবধানতাবশত ধারালো ছুরির আঘাতে অনেকের হাত-পা কেটে গেছে। এসব আহতদের বেশিরভাগই মৌসুমি কসাই। যদিও এদের মধ্যে সাধারণ মানুষও রয়েছে। প্রতিবছর কোরবানির দিন এ ধরনের ঘটনা ঘটে। অসাবধানতা, অভিজ্ঞতার অভাব ও মৌসুমি কসাইদের কারণে এই সংখ্যা বাড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কোরবানি দিতে গিয়ে বিকেলের মধ্যেই আহত শতাধিক

প্রকাশিত সময় : ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫