বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো বিরোধীদলের ওয়াকআউট

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস করায় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২৬ পাসের পর বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বিরোধীদল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের কথা বলে বেরিয়ে যায়। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিল পাসের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, “যৌক্তিক বাধা সত্ত্বেও যেসব আইন সংসদে পাস হলো তার দায় আমরা নিতে চাই না। তাই আমরা ওয়াকআউট করছি।”

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে বলেন, “আমি মূলত ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। তারা শুরু থেকেই সহযোগিতা করে আসছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রথম সেশন দ্বিতীয় সেশন তৃতীয় সেশনে ওনারা অংশগ্রহণ করেছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এখন বর্জনের কোনো মানে হয় না। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করায় ধন‌্যবাদ। আশা করছি মাগরিবের পর ওনারা অংশগ্রহণ করবেন।”

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় ওয়াকআউট করে বিরোধীদল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবারো বিরোধীদলের ওয়াকআউট

প্রকাশিত সময় : ০৯:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬