শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর আত্মগোপনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েছেন ভারতীয় নাগরিক আব্দুল মমিন (৩২)। ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

কোস্টগার্ড সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৭ এপ্রিল তিনি দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক কারবারির সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পর তিনি আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত সময় : ০৯:৩৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬