শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যা মামলা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের স্বীকারোক্তি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় করা একটি মামলায় চট্টগ্রামের অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিন দিনের রিমান্ড শেষে শনিবার (১৮ এপ্রিল) মাজেদুলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন বলেন, আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে, চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর ১৫ এপ্রিল আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা।

শুনানি শেষে মাজেদুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি

হাদি হত্যা মামলা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের স্বীকারোক্তি

প্রকাশিত সময় : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬