সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ছেলের হাতে মায়ের মৃত্যু

নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় ছেলের আঘাতে শহীদা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শহীদা বেগমের ছেলে আরিফ হোসেন দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন। ঘটনার রাতে রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে তিনি শিলপাটার পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শহীদা বেগমের মৃত্যু হয়। সে সময় বাড়িতে মা ও ছেলে ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নাটোর সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আরিফকে আটক করে।

পুলিশ ও স্থানীয়দের দাবি, আরিফ মাঝেমধ্যেই বিভিন্ন কারণে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে আক্রমণাত্মক আচরণ করতেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে ছেলের হাতে মায়ের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬