নেত্রকোণার পূর্বধলায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় বুধবার থানায় পুলিশ বাদি হয়ে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার ৪৮ বছর বয়সী ব্যক্তি উপজেলার একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তার মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল। কিছুদিন ধরে মেয়েটির শারিরীক পরিবর্তন দেখে সন্দেহ হলে বুধবার সকালে বিষয়টি থানায় অবহিত করেন স্থানীয়রা।
দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে তার বয়ানের ভিত্তিতে মামলা দায়েরসহ সব আইনী কার্যক্রম শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় কিশোরীটির বাবাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে বৃহস্পতিবার নেত্রকোণায় পূর্বধলা আমলী আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























