পুলিশ জানায়, নিয়ামত হোসেনের স্ত্রী রোকসনা বেগম যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নিয়ামত হোসেন আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের পানিপড়া গ্রামের বাসিন্দা।
তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু বলেন, ‘ঘটনাটি আমাদের জন্য দুঃখজনক। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। উপজেলা বিএনপি বসে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























