সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

আজ ৮ জুন, বিশ্ব ‌‘বেস্ট ফ্রেন্ড’ দিবস। প্রতিবছর এ দিনটিকে স্মরণীয় করতে অনেক রকমের পরিকল্পনা থাকে ‘বেস্ট ফ্রেন্ড’- কে নিয়ে। গবেষণা বলছে, প্রতি ১২ জনে একজন হয় পরম বন্ধু। আবার একই সময়ে মানুষের দুইয়ের অধিক ‘বেস্ট ফ্রেন্ড’ থাকে না। ঠিক যেন প্রেমের মতোই ব্যাপার।

জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলো কোনো নিয়মে বাঁধা পড়ে না, কোনো সংজ্ঞায়ও পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। তবুও সেগুলোই সবচেয়ে সত্যি, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে শক্তিশালী। এমনই এক সম্পর্ক হলো বেস্ট ফ্রেন্ডশিপ। যেখানে মানুষটা শুধু বন্ধু নয়, বরং আপনার জীবনের একটা অংশ হয়ে যায়।

যে মানুষটা আপনার হাসি, কান্না, পাগলামি, ভুল সিদ্ধান্ত আর সবচেয়ে অদ্ভুত মুহূর্তগুলোর একমাত্র সাক্ষী হয়, জীবনের সবচেয়ে ভারী সময়ে যখন সবকিছু এলোমেলো লাগে, তখন প্রথম যে নামটা মাথায় আসে, সেইই আপনার বেস্ট ফ্রেন্ড।

যাকে ছাড়া জীবনটা একটু ফাঁকা লাগে বেস্ট ফ্রেন্ড মানে শুধু আড্ডার সঙ্গী নয়, সে হলো আপনার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা। যাকে আপনি না ভেবে কিছুই বলতে পারেন, যাকে কাউকে বলিস না বলে সব গোপন কথা শেয়ার করেন, আর ভেতরে কোথাও বিশ্বাস থাকে সে সত্যিই আপনাকে ভাঙবে না।

আপনার সবচেয়ে খারাপ দিনেও যে মানুষটা পাশে থাকে, আপনার অদ্ভুত সিদ্ধান্তগুলোকে হাসিমুখে মেনে নেয়, এমনকি আপনার ব্যর্থতা নিয়েও মজা করে কিন্তু আপনাকে একা ফেলে দেয় না। এই সম্পর্কের মধ্যে কোনো সাজানো কথা নেই, কোনো অভিনয় নেই। আছে শুধু স্বাভাবিকতা আর নিঃশর্ত ভালোবাসা।

কেন এই সম্পর্ক আলাদা বেস্ট ফ্রেন্ডশিপে কোনো শর্ত থাকে না। এখানে আপনাকে পারফেক্ট হতে হয় না, সফল হতে হয় না, সুন্দর দেখাতে হয় না। আপনাকে শুধু আপনি হলেই চলে।

এই সম্পর্কেই আপনি নিজের সবচেয়ে অরক্ষিত, সবচেয়ে সত্যিকারের ভার্সনটা প্রকাশ করতে পারেন। আপনি কাঁদতে পারেন, হাসতে পারেন, চুপ থাকতে পারেন। সবকিছুই তার সামনে করা যায়। এই স্বাধীনতাই বেস্ট ফ্রেন্ডশিপকে অন্য সব সম্পর্ক থেকে আলাদা করে তোলে।

একাকীত্বে সবচেয়ে বড় সাপোর্ট বিশেষজ্ঞরা বলেন, বেস্ট ফ্রেন্ড শুধু আবেগের সম্পর্ক নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো বন্ধু একাকীত্ব, দুঃখ বা হতাশার সময়ে মানসিক সাপোর্ট হিসেবে কাজ করে।

কোনো সমস্যা হলে নিঃসংকোচে তার সঙ্গে কথা বলা যায়। সে শুধু সান্ত্বনা দেয় না, বরং বাস্তবভাবে পাশে থাকে। কখনো মন ভালো করে দেয়, কখনো নীরবে শুনে যায়, আবার কখনো এক কথায় পুরো দুনিয়ার চাপ হালকা করে দেয়।

পাগলামির সবচেয়ে নিরাপদ জায়গা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের আরেকটা মজার দিক হলো, এখানে পাগলামির কোনো সীমা নেই। অদ্ভুত কথা বলা, হঠাৎ হাসি, রাত জেগে অকারণ গল্প করার মতো সবকিছুই স্বাভাবিক। এই সম্পর্কেই আপনি এমনভাবে থাকেন, যেভাবে আপনি সত্যিই হতে চান। কোনো বিচার নেই, কোনো ভয় নেই।

উদযাপন যেভাবে করতে পারেন আপনি চাইলে খুব সাধারণভাবেও এই দিনটা উদযাপন করতে পারেন। একসঙ্গে কফি খেতে যাওয়া, পুরোনো দিনের স্মৃতি নিয়ে আড্ডা দেওয়া, স্কুল-কলেজের গল্প মনে করে কাটিয়ে দিতে পারেন।

আর যদি দূরে থাকেন, তাহলে ফোন কলই করে না বলা কথা গুলো বলতে পারেন। বেস্ট ফ্রেন্ডশিপ কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নয়, এটা অনুভূতির সম্পর্ক। এখানে হিসাব নেই, শর্ত নেই, শুধু আছে বিশ্বাস আর ভালোবাসা।

যে মানুষটা আপনার অদ্ভুত দিকগুলো সবচেয়ে ভালোভাবে জানে। আর এমন মানুষ জীবনে থাকলে, জীবনটা সত্যিই একটু বেশি সুন্দর হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

প্রকাশিত সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬