২০২৫ সালের নভেম্বর মাসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নববধূর সাজে হাজির হন বুবলী। সেখানেই তিনি নিজের বিয়ে ও পারিবারিক জীবনের নানা অজানা গল্প তুলে ধরেন।
শ্বশুরবাড়ির পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে বুবলী জানান, রান্না করতে তিনি ভীষণ পছন্দ করেন। তবে রান্নাঘরে গেলেই শাশুড়ি তাকে কাজ করতে দিতে চান না।
বুবলীর ভাষায়, ‘রান্নাঘরে গেলেই মা বলেন, থাক, যত দিন আমি আছি আমিই দেখি। তিনি আমাকে মেয়ের মতোই ভালোবাসেন।’ শাশুড়ির কাছ থেকে এমন ভালোবাসা পাওয়াকে নিজের সৌভাগ্য বলেও মনে করেন এই অভিনেত্রী।
বিয়ে প্রসঙ্গে বুবলী বলেন, তারকা হওয়ার কারণে তাদের ব্যক্তিগত বিষয়গুলো সবসময়ই গোপনীয়তার মধ্যে রাখতে হয়েছে। তাই বিয়ের আয়োজনও ছিল একেবারে ঘরোয়া এবং সীমিত পরিসরের।
তার ভাষ্য, সবকিছুই হয়েছে তাদের পছন্দমতো। বিয়ের সাজও ছিল সাদামাটা ও রুচিশীল। সেই সাজ দেখে প্রশংসা করেছিলেন শাকিব খানও।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















